Apan Desh | আপন দেশ

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ মে ২০২৬

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ মে) দেশটির আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রশান্ত মহাসাগরে মিয়াগি প্রিফেকচারের উপকূলের কাছে ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে এপ্রিল মাসে একই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। সে ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

জেএমএ সতর্ক করে জানিয়েছে, আগের বিশেষ সতর্কতা তুলে নেয়া হলেও ওই অঞ্চলে আরও বড় ভূমিকম্পের ঝুঁকি এখনো রয়ে গেছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর মিয়াগি ও ফুকোশিমা অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। ভূমিকম্পের কেন্দ্র থেকে এসব কেন্দ্রের দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার।

আরও পড়ুন <<>> ভারতের কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

এদিকে ভূমিকম্পের কারণে জাপানের দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগ রয়েছে।

২০১১ সালে দেশটি ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির সম্মুখীন হয়। ওই দুর্যোগে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়