Apan Desh | আপন দেশ

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৫, ৮ মে ২০২৬

আপডেট: ১৭:১৭, ৮ মে ২০২৬

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত হচ্ছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ঘটনার পর থেকে ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (০৮ মে) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের সময় প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে। পাশাপাশি চারদিকে প্রবল গর্জনের শব্দ শোনা যায়।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিখোঁজ ২০ জন পর্বতারোহীর সন্ধানে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছেন। নিখোঁজদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক।

আরও পড়ুন <<>> হরমুজে পালটাপালটি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

অন্যদিকে এএফপি জানিয়েছে, উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু বলেছেন, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক। আগ্নেয়গিরিটির অস্বাভাবিক সক্রিয়তার কারণে গত ১৭ এপ্রিল থেকেই ওই এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

কর্তৃপক্ষ মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করেছে।

এদিকে আগ্নেয়গিরির ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ায় টোবেলো শহরের বাসিন্দাদের জন্য ছাই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পাথর ছিটকে পড়া ও লাভা প্রবাহের ঝুঁকির বিষয়েও সতর্কবার্তা দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়