Apan Desh | আপন দেশ

ইতিবাচক পরিবেশে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২২:০২, ১১ এপ্রিল ২০২৬

ইতিবাচক পরিবেশে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা

পাকিস্তান সরকারের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার উচ্চপর্যায়ের ঐতিহাসিক শান্তি আলোচনা। ইসলামাবাদের বিলাসবহুল পাঁচ তারকা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হওয়া আলোচনার এ দিনটিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে আলজাজিরা।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক যোগাযোগ। যা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী থেকে সংবাদমাধ্যমটির প্রতিনিধি জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা করার পর সংক্ষিপ্ত বিরতি নিয়েছে। নৈশভোজের পর আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে এবং এর পরিবেশ ছিল বেশ ইতিবাচক। যদিও আলোচনার বিস্তারিত তথ্য এখনও পর্দার আড়ালে রাখা হয়েছে। 

আরও পড়ুন<<>>আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-ইরান

তবে বিভিন্ন দিক থেকে প্রাপ্ত তথ্যে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। বিশেষ করে লেবানন পরিস্থিতি নিয়ে সমঝোতার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। 

বিভিন্ন সূত্রের দাবি, ইসরাইলের সামরিক অভিযান কেবল দক্ষিণ লেবাননের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে আলোচনা চলছে এবং বৈরুতে আর কোনো হামলা চালানো হবে না। পাশাপাশি, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

তবে এটি আলোচনার অত্যন্ত প্রাথমিক পর্যায় এবং কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে আরও সময় প্রয়োজন। উভয় পক্ষই অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে এবং গোপনীয়তা বজায় রাখছে।

আলোচনার পরবর্তী ধাপ হিসেবে দুই দেশের প্রতিনিধি দল আবারও নৈশভোজে মিলিত হওয়ার কথা রয়েছে। পুরো বিশ্বের নজর এখন ইসলামাবাদের এ আলোচনার টেবিলে। যেখানে দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে একটি স্থায়ী শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। 

এদিকে, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখোমুখি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বরাত দিয়ে এপি জানিয়েছে, ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ