Apan Desh | আপন দেশ

ওয়াশিংটনের প্রতি পূর্ণ অবিশ্বাস নিয়ে আলোচনায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৪, ১১ এপ্রিল ২০২৬

ওয়াশিংটনের প্রতি পূর্ণ অবিশ্বাস নিয়ে আলোচনায় ইরান

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটি জানিয়েছে, ওয়াশিংটনের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়েই তারা এ আলোচনায় অংশ নিচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের অতীত আচরণই এ অবিশ্বাসের মূল কারণ। তার ভাষায়, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং কূটনীতিতে বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা ইরানকে হতাশ করেছে। তবুও এমন পরিস্থিতির মধ্যেও ইরান নিজেদের জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে বলে জানান তিনি।

অন্যদিকে, আলোচনার এজেন্ডা নিয়েও সতর্ক করেছে তেহরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এ বিষয়ে মন্তব্য করেছেন।

আরও পড়ুন <<>> ইরানের জন্য সুখবর

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি কেবল নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাহলে পারস্পরিক লাভজনক কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে। তার মতে, গঠনমূলক ফল পেতে হলে উভয় পক্ষকেই সমান গুরুত্ব দিয়ে আলোচনায় এগোতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের