ছবি: সংগৃহীত
ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলোচনার মধ্যেই নতুন একটি সম্ভাবনার কথা সামনে এসেছে। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের দাবি, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
সংযুক্ত আরব আমিরাত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে তেহরান। ইরানের মতে, এটি সমঝোতায় পৌঁছানোর আন্তরিকতার লক্ষণ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সম্পদ মুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচলের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
আরও পড়ুন <<>> বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু এয়ার অ্যারাবিয়ার
তিনি বলেন, ইসলামাবাদে চলমান আলোচনায় হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। এ উদ্যোগ সে আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথ ঘিরে সমঝোতা হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































