Apan Desh | আপন দেশ

ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৪, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:০৬, ৫ এপ্রিল ২০২৬

ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার 

ছবি : সংগৃহীত

ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তাকে উদ্ধারের দাবি করা হলেও এখনও ইরানে ভয়াবহ বিপদে রয়েছে মার্কিন স্পেশাল ফোর্স। রোববার (০৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত নয়।

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এ বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওইদিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। 

মার্কিন সরকারি সূত্র জানিয়েছে, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে খুঁজে পাওয়া গেলেও তাকে এখনো দেশটির বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হয়নি।

সূত্রটি জানিয়েছে, ভূপাতিত এফ-১৫ই ঈগল স্ট্রাইক যুদ্ধবিমানের ওই সদস্যকে শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালানো হয়, তবে এ সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন<<>>ট্রাম্পের আলটিমেটামকে পাত্তা দিচ্ছে না ইরান

সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ওই বিমানসেনা এখনো ইরানের ভেতরেই রয়েছেন। চলমান সংঘাতের কারণে তার এবং উদ্ধারকারী দলের জন্য ঝুঁকি এখনো রয়ে গেছে।

মার্কিন সামরিক পরিভাষায় ‘এয়ারম্যান’ শব্দটি নারী বা পুরুষ উভয় ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। ফলে উদ্ধার হওয়া ক্রু নারী নাকি পুরুষ তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই দুই ক্রুকে উদ্ধারে সেখানে নজরদারি বিমান উড়ানো শুরু করে মার্কিনিরা। এ ছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকে উদ্ধারে চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়।

বিমানের এ ক্রুকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল ইরান। তারা বলেছিল, যে বা যারা মার্কিন বিমান সেনাকে ধরতে পারবে তাদের ৬০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়