Apan Desh | আপন দেশ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে ইরানের ৫ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৪, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৩২, ২৫ মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে ইরানের ৫ শর্ত

ছবি: সংগৃহীত

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে। ইসরাইলি চ্যানেল ১২-এর প্রতিবেদনের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এ সংঘাত নিরসনের প্রস্তাব দেয়া হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রে জানা গেছে, ইরানি প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় ফেরার জন্য তাদের কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে। আইআরজিসি পারস্য উপসাগরে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করার দাবি তুলেছে। এছাড়া, ইরানের ওপর আক্রমণের ক্ষতিপূরণও তারা চেয়েছে।

আরও পড়ুন <<>> ইরানি হামলায় চাপের মুখে মধ্যপ্রাচের মার্কিন মিত্ররা 

ইরানের শর্তগুলো হলো:
১. যুদ্ধ আর কখনো শুরু না হওয়ার শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে।
২. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে।
৩. যুদ্ধের কারণে ইরানের সব ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।
৪. হরমুজ প্রণালির ওপর নতুন আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে, যাতে এটি মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকে।
৫. ইরানের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যম’-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে বা বিচারের আওতায় আনা হবে।

এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধবিরতি বিষয়ে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছিল। যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল, ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। তারা দাবি করেছিল আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এ কারণে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে তেহরান তখন আলোচনার কথা অস্বীকার করেছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়