Apan Desh | আপন দেশ

‘অবৈধ বাংলাদেশিদের’ পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৬, ২৭ মে ২০২৬

‘অবৈধ বাংলাদেশিদের’ পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর 

ছবি : সংগৃহীত

শুভেন্দু অধিকারী ‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়তে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম। আমি শুধু একটাই কথা বলব, তাড়াতাড়ি পালাও। তাড়াতাড়ি পালাও।

মঙ্গলবার (২৬ মে) উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, তারা সবাই ‘অবৈধ বাংলাদেশি’। তাদের উদ্দেশে হিন্দিতে তিনি বলেন, দ্রুত চলে যেতে হবে, নইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়ার আহবান জানান।

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ প্রসঙ্গে তিনি বলেন, তাদের জেলে রেখে জনগণের অর্থ ব্যয় করতে চান না। তার দাবি, তারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছেন। আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোটব্যাংকের রাজনীতির কারণে তা প্রয়োগ করা হয়নি। এখন রাজ্য ও দেশের স্বার্থে নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন <<>> বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ মানুষের ভিড়

কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিরা বাংলাদেশে ফিরে যেতে আগ্রহী।

তিনি আরও বলেন, পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে যেন কাউকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফের হাতে তুলে দেয়া হয়। তার ভাষায়, রাষ্ট্রের অর্থে তাদের ভরণপোষণ করার প্রয়োজন নেই।

এর আগে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই সিএএ কার্যকরের ঘোষণা দিয়ে আসছেন তিনি। একই সঙ্গে ‘শনাক্ত, বাদ দেয়া ও ফেরত পাঠানো’ নীতির কথাও উল্লেখ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের