Apan Desh | আপন দেশ

বিশ্বকাপের আগে ইনজুরিতে আর্জেন্টিনার মিডফিল্ডার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫১, ৩০ মে ২০২৬

বিশ্বকাপের আগে ইনজুরিতে আর্জেন্টিনার মিডফিল্ডার

ছবি : সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ শুরুর আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অন্যতম অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস চোটে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকালে করা মেডিকেল পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এ কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সম্প্রতি দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতার একটি ম্যাচে বোকা জুনিয়র্সের হয়ে খেলতে গিয়ে এ চোট পান পারেদেস। ওই ম্যাচে হারের মাধ্যমে তার দল প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

আরও পড়ুন <<>>দশ নম্বর জার্সির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

ম্যাচ শেষে পারেদেস জানান, পুরো সপ্তাহজুড়েই তিনি পায়ের পেশির টানের সমস্যায় ভুগছিলেন। তবে দলের গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় তিনি মাঠের বাইরে থাকতে চাননি।

তিনি বলেন, সামনে বিশ্বকাপ থাকলেও আবেগের কারণে তিনি ম্যাচটি খেলেছেন এবং মাঠ ছাড়তে পারেননি।

প্রথমে চোটটিকে সাধারণ পেশির টান বলে মনে করা হলেও পরবর্তী পরীক্ষায় পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

ফলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বেড়েছে। এখন দ্রুত সুস্থ হয়ে পারেদেস কবে মাঠে ফিরতে পারবেন, সেটিই দলটির সবচেয়ে বড় চিন্তার বিষয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ