Apan Desh | আপন দেশ

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৮, ৩০ মে ২০২৬

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ফাইল ছবি

ময়মনসিংহ সদরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকার দুর্ঘটনা এটি। 

পুলিশ জানায়, নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

এসআই ফরিদ আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়