Apan Desh | আপন দেশ

জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪১, ২৮ মে ২০২৬

জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল

ছবি : সংগৃহীত

যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে এবার ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষসহ দেশটির কয়েকটি সংস্থাকেও ওই তালিকায় যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার দায়ে অভিযুক্তদের তালিকায় ইসরায়েলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, জাতিসংঘের এ সিদ্ধান্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং বাস্তবতা ও তথ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার ভাষ্য, ইসরায়েল এ বিষয়ে জাতিসংঘকে প্রয়োজনীয় প্রমাণও জমা দিয়েছে।

এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষসহ আরও কয়েকটি সংস্থার নাম যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন <<>>ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যৌন নির্যাতন ও সহিংসতার অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জাতিসংঘের এ পদক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইসরায়েলি রাজনীতিক ও সাবেক সেনা কর্মকর্তা বেনি গান্টজ বলেন, জাতিসংঘ আবারও প্রমাণ করল, এটি একটি ইহুদিবিদ্বেষী ও ভণ্ড প্রতিষ্ঠান। 

তিনি আরও দাবি করেন, ইসরায়েলি সামরিক বাহিনী ও রাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগ তাদের অবস্থান বদলাতে পারবে না।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত গিলাদ এরদান–ও এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

তিনি বলেন, ইসরায়েল সরকারকে এখন আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়