Apan Desh | আপন দেশ

স্বপ্নের মানুষ তারেক রহমানকে ছুঁয়ে আবেগাপ্লুত নূরজাহান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৩, ৩০ মে ২০২৬

স্বপ্নের মানুষ তারেক রহমানকে ছুঁয়ে আবেগাপ্লুত নূরজাহান

নুরজাহানের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বয়সের ভারে ন্যুজ নূরজাহান বেগম। চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তার গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, এ দুনিয়ায়  বড় একা তিনি।

দীর্ঘদিন ধরে তার মনে একটি স্বপ্ন বাসা বেঁধে ছিল। সেই স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখবেন। তার সঙ্গে কথা বলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ততোদিনে তিনি দৃষ্টিহীন।

আজ নূরজাহান বেগমের সে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তার উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। 

সে আয়োজনেই নূরজাহান বেগমের এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়