একদিনে ইউক্রেনের এক হাজার ১১৫ সেনা নিহত
রাশিয়া-ইউক্রেন সম্মুখ যুদ্ধের বিশেষ সামরিক যুদ্ধক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অন্তত ১ হাজার ১১৫ জন সেনা নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন সংযোজন কারখানা এবং সেনা ছাউনিতে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে।শনিবার (১৭ মে) এসব সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন ব্যাটলগ্রুপের অভিযানে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক জনবল হারিয়েছে। এর মধ্যে-ব্যাটলগ্রুপ নর্থ-এ ১৫-এর বেশি সেনা, ব্যাটলগ্রুপ ওয়েস্টে ১৮০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ সাউথের ১৬০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ সেন্টারে ২৮০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ ইস্টে ২৮৫ জনের বেশি সেনা, দিনিপ্রো গ্রুপ জোনে সর্বোচ্চ ৫৫ জন সেনার মৃত্যু হয়েছে।
০৮:৪৮ পিএম, ১৭ মে ২০২৬ রোববার