Apan Desh | আপন দেশ

ভ্লদিমির জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি

যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সবকিছুই হচ্ছে জমির কারণে। পূর্ব ইউক্রেনের ভূমির ভবিষ্যৎই এখন সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়।’

১০:৫৬ এএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

জেলেনস্কিকে ট্রাম্প পেটাননি, এটাই বিস্ময়ের: রাশিয়া

জেলেনস্কিকে ট্রাম্প পেটাননি, এটাই বিস্ময়ের: রাশিয়া

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত আড়াইশ বছরে যা হয়নি, তা দেখতে হলো শুক্রবার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উত্তপ্ত বাক্যবানে জর্জরিত করলেন। বৈঠকে জেলেনস্কি নিজ দেশের পক্ষে সাফাই গেয়ে একটি বাক্যও সম্পূর্ণ করতে পারেননি। বাক্য শেষ হওয়ার আগেই কথা কেড়ে নিয়ে তাকে আক্রমণ করেছেন ট্রাম্প ও ভান্স। কথা ছিল দুই দেশের মধ্যে খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হবে। চুক্তিতো হয়নি, উল্টো পুরো পরিস্থিতি ইউক্রেনের বিপরীতে চলে গেছে।

০১:৩৮ পিএম, ১ মার্চ ২০২৫ শনিবার

Advertisement
Advertisement