আয়াতুল্লাহ আলী খামেনি
জাতির উদ্দেশে বক্তব্য দেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালনোর পর তার বেঁচে থাকা নিয়ে যখন ধোঁয়াশা তৈরি হয়েছে, তখনই তার এ সিদ্ধান্ত জানানো হয়।
ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পাল্টা আক্রমণ করেছে তেহরান। দেশটি দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে জবাব দিয়ে যাচ্ছে।
তবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যখন তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তখন উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল যে শাসকদের কারও কোনো ক্ষতি হয়েছে কিনা।
আরও পড়ুন<<>>ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ‘নিহত’
একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে পড়েছিল। তখন থেকেই ইসরাইলি সংবাদমাধ্যমগুলো প্রচার করছে যে, সম্ভবত খামেনি নিহত হয়েছেন। সে খবর ভুয়া প্রমাণ করতে টেলিভিশনের পর্দায় আসছেন ইসলামি প্রজাতন্ত্রের এ সর্বোচ্চ নেতা।
ইরানের আল-আলম টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে যে, শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন খামেনি। সেটা কয়েক মিনিটের মধ্যেও হতে পারে।
উল্লেখ্য, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ কমান্ডার মোহাম্মদ পাকপুরও এ হামলায় প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ মৃত্যুর খবর নিশ্চিত করেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় ইরান ‘হয়তো এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছে’। তবে তিনি নিশ্চিত করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো পর্যন্ত ‘জীবিত’ ও সুস্থ আছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































