ব্যারিস্টার জাইমা রহমান ও অভিনেত্রী তানজিন তিশা
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরে নানা সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্য ব্যারিস্টার জাইমা রহমান। সর্বশেষ তিনি প্রথম রোজায় ভাসানটেকের একটি মাদ্রাসায় এতিমদের সঙ্গে ইফতার করেছেন। তাছাড়া নারীদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াতি প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার বড় নাতনি।
জাইমা রহমানের সাদামাঠা জীবন যাপন ও আচার আচরণ খুবই পছন্দ হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন এ অভিনেত্রী।
আরও পড়ুন<<>>অভিনেত্রী-জ্যোতিষীর পাল্টাপাল্টি মামলা
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জাইমা রহমানকে ‘মার্জিত’ ও ‘বিনয়ী’ বলে উল্লেখ করে তিশা লেখেন, জাইমা রহমান সত্যিই অত্যন্ত বিনয়ী এবং সাধারণ জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ। বিদেশে বড় হওয়া সত্ত্বেও তিনি যেভাবে অত্যন্ত মার্জিত ও গর্বের সঙ্গে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেন, তা সত্যিই প্রশংসনীয়।
একজন মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে শক্তভাবে আঁকড়ে ধরাটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন জাইমা রহমান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































