Apan Desh | আপন দেশ

ট্রাম্পকে থামতে বলল ওমান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পকে থামতে বলল ওমান

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তেজনা না বাড়ানোর আহবান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে তিনি সাম্প্রতিক হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বদর আল-বুসাইদি বলেন, চলমান সক্রিয় ও গম্ভীর কূটনৈতিক আলোচনা আবারও ব্যাহত হয়েছে। বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের স্বার্থ কিংবা বৈশ্বিক শান্তি—কোনোটির জন্যই সহায়ক নয়। তিনি নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।

আরও পড়ুন <<>> ইরান-ইসরাইল যুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত ফ্রান্সের

একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে না পড়ার সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এ যুদ্ধ আপনার নয়। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতামূলক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওমানের এ পররাষ্ট্রমন্ত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়