Apan Desh | আপন দেশ

ইরানের সঙ্গে চুক্তি সম্ভাবনার কথা জানাল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫১, ১৬ এপ্রিল ২০২৬

আপডেট: ০৯:৫২, ১৬ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি সম্ভাবনার কথা জানাল হোয়াইট হাউস

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছে হোয়াইট হাউস। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়ে তারা সম্ভাব্য দ্বিতীয় দফার সরাসরি আলোচনার স্থান হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, ‘হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। তবে আমরা একটি চুক্তির সম্ভাবনার বিষয়ে আশাবাদী।’

তিনি বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল সম্ভবত আবারও ইসলামাবাদে আলোচনায় বসতে পারে।’ 

এর আগে গত সপ্তাহে একই স্থানে ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

লেভিট আরও বলেন, ‘খুব সম্ভবত তারা আগের বারের মতো একই স্থানে (পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ) আলোচনায় বসবেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের