ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য প্রস্তুত করা ভোটার স্লিপে প্রার্থীদের নাম ও প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগের নিয়মের বাইরে গিয়ে আসন্ন নির্বাচনে এ সুবিধা চালু করা হচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি বলেন, পূর্ববর্তী নির্বাচনে ভোটার স্লিপে প্রার্থী বা প্রতীকের উল্লেখ থাকত না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোটারদের হাতে পৌঁছানো স্লিপে এবার প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে।
আরও পড়ুন <<>> উপদেষ্টা পরিষদের সব সদস্যের সম্পদের বিবরণ প্রকাশ
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, বুধবার থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনী উপকরণ পাঠানো শুরু হবে। সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু হলে সন্ধ্যার মধ্যেই সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্য রয়েছে।
এছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে বুধবার বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা ব্রিফিং আয়োজন করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































