ছবি: সংগৃহীত
পশ্চিম তীরে ‘ক্রমাগত সম্প্রসারণবাদী ইসরাইলি নীতি’ নিয়ে সতর্ক করেছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ। সোমবার (০৯ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ সতর্কবার্তা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিলিত হয়ে ইসরাইলের অবৈধ সার্বভৌমত্ব আরোপ ও বসতি সম্প্রসারণের চেষ্টা নিন্দা করেছেন।
এছাড়া অধিকৃত পশ্চিম তীরে নতুন আইনি ও প্রশাসনিক বাস্তবতা গঠনের জন্য নেয়া পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা সহজ করেছে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানোর কিছু পদক্ষেপও অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন <<>> শান্তিতে নোবেলজয়ী ইরানের নার্গিসকে আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড
এ পদক্ষেপের একদিন পরই আট মুসলিম দেশের যৌথ বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই। মন্ত্রীরা বলেন, ইসরাইলি সরকারের সম্প্রসারণবাদী নীতি এবং অবৈধ পদক্ষেপ সহিংসতা ও সংঘাতকে উস্কে দিচ্ছে। তারা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় মর্যাদার বৈধ অধিকার রক্ষা করার ওপর জোর দিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































