Apan Desh | আপন দেশ

বঙ্গোপসাগরে ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:০০, ২৫ ডিসেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ভারত সফলভাবে তাদের একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্রটির নাম ‘কে-৪’। গত মঙ্গলবার তামিলনাড়ুর বিশাখাপত্তনম উপকূলের কাছে বঙ্গোপসাগরে এ পরীক্ষা চালানো হয়।

সাবমেরিন থেকে উৎক্ষেপণ ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ খবরটি প্রকাশ করে। খবরে বলা হয়, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সাবমেরিন ‘আইএনএস অরিঘাত’ থেকে এ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ সাবমেরিনটির ওজন প্রায় ৬ হাজার টন। 

আরও পড়ুন>>>ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

তবে এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে লেখা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি দুই টন পারমাণবিক বোঝা বহন করতে সক্ষম। পরীক্ষা চালানোর সময় প্রযুক্তিগত সব ধরনের মানদণ্ড ও লক্ষ্য পূরণ হয়েছে কি না কিংবা কোনো ঘাটতির বিষয় পরে এক বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা হবে। সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পূর্ণ কার্যকর স্থিতি অর্জনের জন্য একাধিক পরীক্ষা প্রয়োজন হয়।

কে-৪ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো সাবমেরিন থেকে পরীক্ষা করা হয় গত নভেম্বরে। আইএনএস অরিঘাত ভারতের দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ