Apan Desh | আপন দেশ

বঙ্গোপসাগর

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তর লাভ করতে পারে। এতে দেশের  অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারী এবং ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

০৩:২৫ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

০৬:০৬ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি আভাস

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি-বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১২:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement