Apan Desh | আপন দেশ

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:২৪, ৩০ জুলাই ২০২৫

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

আগামী ১ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৫ শতাংশ শুল্ক দেবে ভারত। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে আমরা তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক হার অনেক বেশি।

তিনি আরও বলেন, এছাড়াও তারা (ভারত) সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং রুশ জ্বালানির বৃহত্তম ক্রেতা। এমন এক সময়ে ভারত এ কাজ করেছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক - সবকিছু ঠিক নেই।
 
সবশেষে তিনি লেখেন,  এসব কিছুর জন্য ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে, সঙ্গে উপরোক্ত জরিমানাও। যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। মেক আমেরিকা গ্রেট এগেইন।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের