Apan Desh | আপন দেশ

সেনেগালের শিরোপা বাতিল, মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫১, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৫১, ১৮ মার্চ ২০২৬

সেনেগালের শিরোপা বাতিল, মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা

ছবি : সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। দুই মাস পর নাটকীয় এক সিদ্ধান্তে সেনেগালের সে শিরোপা কেড়ে নিল আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কাফ। এক ওয়াক-অফের জেরে তাদের শিরোপা বঞ্চিত করে মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। 

ম্যাচের শেষ দিকে রেফারির এক সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের কয়েকজন খেলোয়াড় সাময়িকভাবে মাঠ ছেড়েছিলেন। বিবৃতিতে কাফ জানায়, ‘সেনেগাল ম্যাচটি পরিত্যাগ করেছে বলে গণ্য করা হয়েছে।’ ফলে ফাইনালের ১-০ ব্যবধানে তাদের জয়ের ফল বাতিল করে তা আনুষ্ঠানিকভাবে মরক্কোর পক্ষে ৩-০ হিসেবে রেকর্ড করা হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে সেনেগালের কিছু সমর্থক মাঠে ঢোকার চেষ্টা করেন। একই সময় মরক্কোর পক্ষে দেয়া শেষ মুহূর্তের পেনাল্টির প্রতিবাদে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ রাখেন সেনেগালের খেলোয়াড়রা।

আরও পড়ুন<<>>পাকিস্তানকে হুমকি দিয়ে যা বললেন আফগান তারকা

নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোলশূন্য অবস্থায় মরক্কোর পক্ষে পেনাল্টি দেয়ার সিদ্ধান্ত থেকেই উত্তেজনার সূত্রপাত। এতে ম্যাচে বিঘ্ন ঘটে এবং প্রায় ২০ মিনিট বিলম্ব হয়।

পরে খেলা শুরু হলে পেনাল্টি নিতে গিয়ে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ। অতিরিক্ত সময়ে গোল করে সেনেগালকে জয় এনে দেন পাপে গুয়ে। তার পর মরক্কোর ফুটবল ফেডারেশন ওই ঘটনার প্রেক্ষাপটে আপিল করেছিল। এর পরেই কাফ এমন সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে আপিলটি গ্রহণযোগ্য এবং সেটি বহাল রাখা হয়েছে। 

মরক্কোর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের এ পদক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার জন্য নয়; বরং এতে শুধুমাত্র প্রতিযোগিতার নিয়ম প্রয়োগের দাবি জানানো হয়েছে।

এর প্রতিবাদে সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা কাফের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল জানাবে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়