ছবি : সংগৃহীত
বেশ কিছু দিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। প্রতিবেশি দেশ দু’টি হামলা পাল্টা হামলায় লিপ্ত রয়েছে। সর্বশেষ
কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় ৪০০ সাধারণ মানুষের প্রাণহানি ঘটে এবং আড়াইশর মতো আহত হন। এ ঘটনায় আবেগঘন বার্তা দিয়েছেন আফগানিস্তান স্পিনার আল্লাহ গজনফার।
তিনি বলেছেন, সেখানকার মানুষের কাছে চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা ওই জায়গাকেও লক্ষ্যবস্তু বানাল। তারা এ মানুষগুলোকে শহীদ করল। আফগানিস্তানের মানুষদের কাছে এটা গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন<<>>মোস্তাফিজকে নিয়ে শঙ্কা নেই
আফগানিস্তানের এ স্পিনার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আমি জানি না তারা কী প্রমাণ করার চেষ্টা করছে। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্য করছে। আমরা এটাকে মেনে নিতে পারি না, আফগানিস্তান এটা মেনে নিতে পারে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সে ইতিহাসের পুনরাবৃত্তি হলে এটা পাকিস্তানের জন্য খুব খারাপ হয়ে যাবে।
আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে যাওয়া গজনফার শেষে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আকুতি জানান এবং ভারতকে ‘কাছের বন্ধু’ হিসেবে অভিহিত করে বলেন, ভারত আমাদের কাছের বন্ধু। আমরা এ বিষয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত হতে ও কথা বলতে চাই, যেন এসব না ঘটে। অন্য দেশগুলোর প্রতিও আমাদের এইঅনুরোধ। এটা মানুষের জন্য ভালো নয়। ঠিক এখন, পৃথিবী এখন অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা কারো জন্য ভালো নয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































