Apan Desh | আপন দেশ

নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত; হতাহতের সংখ্যা

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৫, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৪৮, ১৮ মার্চ ২০২৬

নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত; হতাহতের সংখ্যা

ছবি: আপন দেশ

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি নেয়। সেখান থেকে ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

আরও পড়ুন <<>> ঘরমুখী মানুষের চাপে চন্দ্রায় যানবাহনের ধীরগতি

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন।

লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়