Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকে নতুন পরিচালক আব্দুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৫২, ১৮ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকে নতুন পরিচালক আব্দুল হামিদ

ইসলামী ব্যাংক বাংলাদেশের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পেয়েছেন পেশাদার হিসাববিদ ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ। মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৭ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মো. আব্দুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদে সদস্য করা হয়েছিল।

আরও পড়ুন<<>>ছুটির দিনেও আজ যেসব এলাকায় ব্যাংক খোলা 

আব্দুল হামিদ বলেন, অগ্রাধিকার থাকবে কিভাবে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করা যায়। বাংলাদেশ ব্যাংকের কিছু অগ্রাধিকার বিষয় আছে, তা ব্যাংকের বর্তমান চিত্র দেখে বুঝে নির্ধারণ করা হবে। চেষ্টা করব যাতে ব্যাংকটি ভালো অবস্থানে যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান বলেন, বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করেছে স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তি দেওয়ার, তাই দিয়েছে। এটি রুটিন কাজের অংশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়