Apan Desh | আপন দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১৮ মার্চ ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ছবি: আপন দেশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

পরিদর্শন শেষে তারা জানান, মহাসড়কের কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যানজট নিরসনে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে।

আরও পড়ুন <<>> নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত; হতাহতের সংখ্যা

এসময় মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা গেছে। তারা সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়