Apan Desh | আপন দেশ

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ১১ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ৩০ জুন ২০২৪

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ১১ জনের মৃত্যু 

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ব্যাপক বৃষ্টিপাতের পর শহরটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের এ জাতীয় রাজধানীতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে দিল্লিতে বৃষ্টি আরও বাড়বে এবং কমপক্ষে আগামী দুদিন ভারী বর্ষণের সতর্কতা দেয়া হয়েছে।

রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে শুক্রবার দিল্লিতে রেকর্ড-ভাঙা বৃষ্টি হয়েছে। এদিন নগরীটিতে ২২৮.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি ১৯৩৬ সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। এ বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লিবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন এনডিটিভিকে জানিয়েছেন, মৌসুমি বায়ু এগিয়ে আসছে, উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে ভারি বৃষ্টি হতে পারে। শুধু দিল্লিই নয়, উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলোতেও আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। 

হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

প্রসঙ্গত, বিগত ৮৮ বছরের মধ্যে শুক্রবার দিল্লিতে একদিনে সর্বোচ্চ ২২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এতে প্রাণহানির পাশাপাশি প্লাবিত হয়েছে রাজধানীর অধিকাংশ এলাকা। এর আগে ১৯৩৬ সালের জুনে একদিনে সর্বোচ্চ ২৩৫.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র