Apan Desh | আপন দেশ

নয়াদিল্লি

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭-৮ এপ্রিল নয়াদিল্লি সফরে যাচ্ছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটিই কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। দিল্লি সফর শেষে তিনি মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে যাবেন। সম্মেলনটি ১০-১২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, দিল্লি সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করে সঙ্গে বৈঠক হতে পারে। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

১২:৫৪ এএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement