Apan Desh | আপন দেশ

টানা বৃষ্টি

ভাসছে চট্টগ্রাম, বন্যার শঙ্কায় উত্তর জনপদ

ভাসছে চট্টগ্রাম, বন্যার শঙ্কায় উত্তর জনপদ

আষাঢ়ের মেঘে আকাশ ঢাকা থাকে। কালো মেঘের দল আকাশ জুড়ে খেলা করে। মুষুলধারে বৃষ্টিতে চারিদিকের খাল-বিল ও মাঠ জলে ভরে যায়। দীর্ঘ দিন এমন পরিবেশ অনপুস্থিতি থাকলেও এবার আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কদিন ধরেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। উত্তরের নদ-নদীর পানি যেমন বেড়েছে, টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। পাশাপাশি ভূমিধসের মতো ঘটনায় এরই মধ্যে অনেকের প্রাণ গেছে। বিভিন্ন জেলায় আশঙ্কা তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতির।

০৯:৪৭ এএম, ১০ জুলাই ২০২৬ শুক্রবার

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

০৬:০৬ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

টানা ২ দিন বৃষ্টির আভাস, শুরু কবে থেকে?

টানা ২ দিন বৃষ্টির আভাস, শুরু কবে থেকে?

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ২ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোম ও মঙ্গলবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আগামী কয়েকদিন সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এসময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

০৩:৫৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি আভাস

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি-বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১২:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement