Apan Desh | আপন দেশ

জাতিসংঘ সনদ ছিঁড়লেন ইসরায়েলি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ১২ মে ২০২৪

জাতিসংঘ সনদ ছিঁড়লেন ইসরায়েলি রাষ্ট্রদূত

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাস হওয়ায় রাগে-ক্ষোভে বৈশ্বিক সংস্থাটির সনদের একটি কপি ছিন্নভিন্ন করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।

শুক্রবার (১০ মে) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার একপর্যায়ে তিনি এই কাণ্ড করেন। খবর এনডিটিভির।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ব্যাপারে একটি ভোটাভুটি হয়। সেখানে প্রস্তাবের পক্ষে ১৪৩ দেশ ভোট দিয়েছে। অন্যদিকে ২৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ নয়টি দেশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

আরও পড়ুন <> আফগানিস্তানে বৃষ্টি-বন্যায় তিন শতাধিক মৃত্যু

প্রস্তাবে ফিলিস্তিন যে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য তার স্বীকৃতি দেয়া হয়। একই সঙ্গে গত মাসে মার্কিন ভেটোর কারণে ফিলিস্তিনি পূর্ণ সদস্যপদের আবেদন আটকে যাওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করতে নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানানো হয়েছে।

তবে বিশ্বের অধিকাংশ দেশের ফিলিস্তিনপন্থী এ অবস্থান ভালোভাবে নেয়নি ইসরায়েল। ইসরায়েলি রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবটিকে জাতিসংঘ সনদের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

জাতিসংঘ সনদ ছেঁড়ার সময় তিনি বলেন, সাধারণ পরিষদের সদস্যদের মুখের সামনে আমি আয়না ধরছি। এই দিনটি কলঙ্কময় হয়ে থাকবে। আমি চাই সমগ্র বিশ্ব এই মুহূর্তটি মনে রাখুক, এ অনৈতিক কাজটি। আজ আমি আপনার সামনে একটি আয়না ধরতে চাই, যাতে আপনি দেখতে পারেন যে এ ধ্বংসাত্মক ভোটের মাধ্যমে আপনি জাতিসংঘ সনদের কী ক্ষতি ডেকে আনলেন। আপনারা নিজের হাতে এ সনদটি ছিঁড়ে ফেললেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়