Apan Desh | আপন দেশ

বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধে কী বলছে ইসরায়েল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ১৮ মার্চ ২০২৪

বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধে কী বলছে ইসরায়েল

ইহুদিবাদী দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না বাংলাদেশসহ অনেক দেশ। এসব দেশে প্রবেশ করতেও পারেন না ইসরায়েলিরা। এমনকি তাদের পাসপোর্টও বৈধ বলে স্বীকৃতি দেয় না এসব মুসলিম দেশ। এর সঙ্গে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের বিষয়ও জড়িত। 

ওয়াল্ড অব স্ট্যাটিসটিকস নামের এক প্রতিষ্ঠান বেশ কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা এসব দেশ ইসরায়েলিদের নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দেয় না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৪ মার্চ প্রকাশ করা ওই তালিকায় বাংলাদেশ রয়েছে। এ ছাড়া বাকি দেশগুলো হলো আলজেরিয়া, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন।

আরও পড়ুন <> কুমিল্লায় ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ওয়াল্ড অব স্ট্যাটিসটিকসের পোস্টের জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা তাদের একটি অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এর জবাবে বলেন, ঠিক আছে। এ ছাড়া অতিরিক্ত কিছু বলেননি দেশটির কর্মকর্তারা।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে কেবল সংযুক্ত আরব আমিরাতে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। অর্থাৎ দেশটিতে তারা সরাসরি সাক্ষাতে ভিসা সুবিধা পান।ইসরায়েলি কর্মকর্তাদের এ জবাব ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে অনেকে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, আমার ইসরায়েলি পাসপোর্ট নেই। তা সত্বেও আমি এসব দেশে যেতে চাই না।আরেক ব্যবহারকারী লিখেন, যেভাবে সবকিছু হচ্ছে। আর কয়েকদিন পর শুধুমাত্র আর্জেন্টিনা ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ করবে।

বর্তমানে বিশ্বের ১৭১টি অঞ্চলে ইসরায়েলিরা ভিসা ফ্রি সুবিধা পেয়ে থাকেন। এছাড়া বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০তম অবস্থানে রয়েছে ইসরায়েল।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়