Apan Desh | আপন দেশ

চিলির ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১১২ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৬:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৪

চিলির ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১১২ 

দক্ষিণ আমেরিকার দেশ চিলি। ভয়াবহ দাবানলে অন্তত ১১২ জন নিহত হয়েছে। এছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, চিলির ভালপারাইসো অঞ্চলে বনের দাবানলে অন্তত ১১২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় ‘প্রয়োজনীয় সবকিছুর’ ব্যবস্থা করবেন তিনি।

এটিকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। পুড়ে ছাই হয়ে গেছে বহু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’। এই পরিস্থিতিতে জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। 

আরও পড়ুন>> ইসরায়েলের ১৫ সেনাকে হত্যা করেছে হামাস

চিলির আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়ার পর গত শনিবার ভিনা ডেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনায় কারফিউও জারি করা হয়।

রোববার প্রায় ১৪০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, জরুরি পরিষেবার পাশাপাশি সামরিক কর্মীদেরও মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে দাবানলের কারণও অনুসন্ধান করা হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়