Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে এক দিনে ৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৫৮, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:০০, ২৯ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে এক দিনে ৭ মৃত্যু

ছবি: ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৪৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।  

আরও পড়ুন: >> তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এ ছাড়া গত এক দিনে নতুন করে ৬৪ জন হামে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৬৯৫ জন হামে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১ হাজার ৪৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

আপন দেশ/কেএম 

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়