Apan Desh | আপন দেশ

হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪১, ৬ মে ২০২৬

আপডেট: ১৭:৪১, ৬ মে ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: আপন দেশ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৪ জনের শরীরে হাম বা এর উপসর্গ পাওয়া গেছে।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে রাজশাহীতে ২ জনের মৃত্যু হয়েছে। খুলনা ও বরিশালে একজন করে মোট ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

এসময়ে সারা দেশে নতুন করে ৩৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৮১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত মোট ৪৪ হাজার ২৬০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন <<>> ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এসময়ের মধ্যে সারা দেশে ৩০ হাজার ৮৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭ হাজার ২২৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়