Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে দুদকের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৫, ৬ মে ২০২৬

আপডেট: ১৬:৫৮, ৬ মে ২০২৬

গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে দুদকের মতবিনিময়

ছবি: আপন দেশ

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে সভায় দুদকের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া, ডিডিএলজি মুশফিকুর রহমান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>বিধবাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

সভায় জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শহরের তিনটি স্থানে অভিযোগ বক্স স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চলছে।

দুদক জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এসময় গণমাধ্যমকর্মীরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন দফতরের দুর্নীতির বিষয় তুলে ধরেন এবং এ কার্যক্রমে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch