Apan Desh | আপন দেশ

শিক্ষক বদলি নীতিমালা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০০, ৬ মে ২০২৬

আপডেট: ১৮:৫৭, ৬ মে ২০২৬

শিক্ষক বদলি নীতিমালা প্রকাশ

ফাইল ছবি, আপন দেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বুধবার (০৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নীতিমালা জারি করা হয়।

কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ রাখে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া শিক্ষকরা চাকরির প্রথম দুই বছর বা একবার বদলি হওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন না। 

আরও পড়ুন<<>>শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

 এর আগে নীতিমালাটি অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জারির পাশাপাশি নীতিমালাটি ওয়েবসাইটে আপলোডের কার্যক্রমও চলমান রয়েছে এবং দ্রুতই তা সবার জন্য উন্মুক্ত করা হবে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়