Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ৫ মে ২০২৬

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ

ছবি সংগৃহীত

আজ ০৫ মে (মঙ্গলবার) আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় ধাত্রীদের (মিডওয়াইফ) গুরুত্বপূর্ণ ভূমিকা, আত্মত্যাগ এবং জীবন বাঁচানোর কাজকে সম্মান জানাতে প্রতি বছর এ দিনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

মিডওয়াইফ সেবা বিশ্বের অন্যতম মানবিক পেশা। তারা যুগ যুগ ধরে সন্তান প্রসবে সেবা প্রদান করে আসছেন। বলা হয়, মিডওয়াইফ হলেন এমন একজন দক্ষ ও শিক্ষিত সেবিকা, যিনি মা ও শিশুকে নিবিড়ভাবে সেবা দেবেন। যদি কখনো কোনো ধরনের জটিলতা হয়, সেটা বুঝতে পারবেন তাহলে প্রাথমিক সেবা প্রদান করে সঠিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেবেন। ১৯৯২ সালে তাদের এ কাজের স্বীকৃতি হিসেবে ৫ মে তারিখটি আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ঘোষিত হয়।

আরও পড়ুন<<>>চার-পাঁচ দিনের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

দিবসটির স্বীকৃতি পেতে ১৯৮০ সাল থেকে দাবি তোলা হয়। সর্বশেষ স্বীকৃতি মিলে ১৯৯২ সালে। এরপর প্রতিবছর বিশ্বজুড়ে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়। 

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়