Apan Desh | আপন দেশ

রাতের মধ্যে ঝড়ের দাপট দেখবে যেসব অঞ্চল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৭, ৬ মে ২০২৬

রাতের মধ্যে ঝড়ের দাপট দেখবে যেসব অঞ্চল

ফাইল ছবি

বৈশাখের শেষদিকে এসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে রাতের মধ্যে দেশের ১২ জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (০৬ মে) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঝড় হতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন <<>> টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া চাঁদপুরে ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ মিলিমিটার, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩ মিলিমিটার এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ২ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়