Apan Desh | আপন দেশ

টিকা পায়নি হাম আক্রান্ত ৭৪ শতাংশ শিশু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ২৯ এপ্রিল ২০২৬

টিকা পায়নি হাম আক্রান্ত ৭৪ শতাংশ শিশু

ছবি : সংগৃহীত

দেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশ কোনও টিকা পায়নি। আক্রান্তদের ১৪ শতাংশ প্রথম ডোজ নিয়েছিল, আর ১২ শতাংশ দুই ডোজ টিকা নেয়ার পরও সংক্রমিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে। 

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার (ইমিউনাইজেশন) ডা. রিয়াদ মাহমুদ।

তিনি বলেন, গত ৫ এপ্রিল একযোগে ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। ইতোমধ্যে তিন সপ্তাহ পার হয়েছে। যেসব উপজেলায় এ কর্মসূচি চালানো হয়েছে, সেখানে নতুন রোগী পাওয়া যাচ্ছে না। এতে ধারণা করা যাচ্ছে, মে মাসের শেষ নাগাদ হামের প্রকোপ কমে আসতে পারে। 

আরও পড়ুন<<>>জুলাই বিপ্লব ১৩-১৪ বছরের পুঞ্জীভূত লাভার বাহিঃপ্রকাশ: স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে হামে শিশু মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হচ্ছে না। পাশাপাশি পরীক্ষার কিছু সীমাবদ্ধতার কারণে রোগ শনাক্তে সময় লাগছে।

তিনি বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকা আগামী মাসের শুরুতেই দেশে পৌঁছাবে। বর্তমানে সব হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা চালু থাকায় আক্রান্তদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের সুযোগ নেই। আমরা আশা করছি, খুব শিগগিরই সংক্রমণের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করে পরিস্থিতি উন্নতির দিকে যাবে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়