Apan Desh | আপন দেশ

চিকিৎসকদের পরিশ্রম করার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪২, ১১ এপ্রিল ২০২৬

চিকিৎসকদের পরিশ্রম করার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : আপন দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন চিকিৎসকদের আরও পরিশ্রম করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, একজন ডাক্তার রোগীর কাছে সৃষ্টিকর্তার পরের অবস্থানে। তাই এ আবেগ ও বিশ্বাসের যায়গাটি ডাক্তারদের ধারণ করতে হবে।

শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর এয়ারপোর্টে সংলগ্ন ক্রাউন প্লাজায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরদার মো. সাখওয়াত হোসেন বলেন, মানুষ এত বিশ্বাস করলেও ডাক্তারি পেশায় অনেক সময় অনৈতিকতার কথা শোনা যায়। সেটি দুঃখজনক। তাই কোনো রোগী যাতে বঞ্চিত না হয়, সেদিকে ডাক্তারদের খেয়াল রাখতে হবে। মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হলে ডাক্তারি শিক্ষা ব্যবস্থায় বিষয়গুলো দায়িত্ব নিয়ে পড়াতে হবে।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

তিনি বলেন, ডাক্তার কামরুল ইসলামকে চাঁদাবাজির বিষয়ে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন, কোনো ছাড় দেয়া হবে না।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়