Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩০, ১১ এপ্রিল ২০২৬

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে নতুন করে ৮৮৮ শিশুর মধ্যে ভাইরাসজনিত রোগটির উপসর্গ দেখা গেছে। 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে সিলেট বিভাগে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মোট ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৪ জনের হাম নিশ্চিত হয়েছিল। 

আরও পড়ুন<<>>সারাদেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

এদিকে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ নিয়ে মোট ৯ হাজার ৪৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এ সময়ে মোট ৭ হাজার ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৮ জনের মধ্যে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি এ সময়ে রাজশাহী বিভাগে ২ হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৬৬ জন, বরিশাল বিভাগে ৯০৮ জন, সিলেট বিভাগে ৬৪৪ জন, রংপুর বিভাগে ৫৪৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৪৮ জনের সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ দেখা গেছে।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়