Apan Desh | আপন দেশ

অ্যানথ্রাক্স আক্রান্ত রংপুর পরিদর্শনে জেডআরএফ বিশেষজ্ঞ টিম

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৮, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:০১, ৯ অক্টোবর ২০২৫

অ্যানথ্রাক্স আক্রান্ত রংপুর পরিদর্শনে জেডআরএফ বিশেষজ্ঞ টিম

ছবি সংগৃহীত

রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় অ্যানথ্রাক্স এর  প্রাদুর্ভাব দেখা দেয়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের(জেড আর এফ) রংপুর বিভাগীয় মনিটর ড. বয়েজার রহমান, রংপুর মহানগর ড্যাবের সদস্য সচিব ও জেড‌আর‌এফের আজীবন সদস্য  ডা. শরীফুল ইসলাম নন্তুসহ জেড‌এর‌এফ রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন টিমের আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ ও সদস্য সচিব ডা: পারভেজ রেজা কাকনের সার্বিক নির্দেশনায় এ টিম রংপুর এলাকার বিভিন্ন খামার ঘুরে দেখেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং  জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা: জোবাইদা রহমান - লন্ডনে থেকেও বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের খোঁজ নিয়ে  জেডআরএফকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যেকোনো দুর্যোগ আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহবান জানান।

আপন দেশ/এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের