Apan Desh | আপন দেশ

‘প্রেশার কুকার’ এখন ওটিটিতে

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৮, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:৩৯, ৯ অক্টোবর ২০২৬

‘প্রেশার কুকার’ এখন ওটিটিতে

ছবি: আপন দেশ

প্রেক্ষাগৃহে ব্যাপক আলোচনার পর এবার হইচইতে মুক্তি পেলো রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। 

ঢাকার শহুরে জীবনে নারীর ব্যক্তিগত, সামাজিক ও মানসিক চাপের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

‘প্রেশার কুকার’-এ উঠে এসেছে ঢাকার চার নারীর জীবন, তাদের সংগ্রাম, সম্পর্ক, সংকট এবং প্রতিদিনের নানা চাপের গল্প। 

ভিন্ন ভিন্ন বাস্তবতা থেকে আসা এই চার নারীর জীবনকে একটি আন্তঃসংযুক্ত গল্পের মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া হোসাইন শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। 

পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রিজভী রিজু, ফারিহা শামস সেঁউতি, ফাইযুল ইয়ামিন, প্রান্তর দস্তিদার।

আরও পড়ুন <> আড়ালে থাকা ফারিণকে নিয়ে নতুন গুঞ্জন

সিনেমাটি হইচইতে মুক্তি নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, ‘প্রেশার কুকার-এর মাধ্যমে আমি অন্যরকমের ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে। 

সিনেমাটি হলে মুক্তির পর থেকে নানা দেশ থেকে মানুষ আমার কাছে জানতে চেয়েছে কবে এটা ওটিটিতে আসবে। ফাইনালি হইচইতে মুক্তি পেলো প্রেশার কুকার। 

আশা করি, সবাই দেখবেন এবং সবার ভালো লাগবে।’

দুই ঘণ্টা ৩৩ মিনিটের ক্রাইম-ড্রামা জনরার সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফি, মেহেদি হাসান মুন ও সিয়াম সামস তুষ্ট।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়