ছবি: আপন দেশ
রাড্ডা ক্লিনিকের ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ মানিকদীর একটি আবাসন প্রকল্পে রাতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে।
ফিল্মি স্টাইলে শতাধিক সন্ত্রাসী সেখানে গুলিবর্ষণ করে প্রবেশ করে তাণ্ডব চালায়, কোপানো হয় বেশ কয়েকজনকে। দুর্বৃত্তদের হামলায় তছনছ হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে অবস্থিত নিউগিনি হাউজিং প্রোজেক্টে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মুখোশধারী শতাধিক ব্যক্তি ৪টি পিকআপ ভ্যানে করে দক্ষিণ মানিকদীতে নির্মাণাধীন আবাসিক এলাকাটিতে ঢুকে পড়ে।
এসময় আতঙ্ক ছড়াতে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। অনেকের হাতেই দেশীয় অস্ত্র, ভেঙে ফেলা হয় সব সিসিটিভি ক্যামেরা, কুপিয়ে আহত করা হয় বেশ কয়েকজনকে।
ঘটনার পর ফেসবুক লাইভ করেন সালমান মুক্তাদির। তিনি বলেন, এই ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নেবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, দ্যাটস হোয়াই স্মাইলিং।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে যদি আপনি কিছু করতে চান কিন্তু আপুন তোষামুদি না করেন, আপনার কোনো ব্যাকআপ না থাকে, আপনি কোনো পার্টিকে ফলো না করেন, আপনি যদি সিকিউরিটি টাকা-পয়সা না থাকে দিস ইজ হোয়াট হ্যাপেন্স টু ইউ, সো।
আরও পড়ুন >< কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির স্টুডিও হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
তিনি আরও বলেন, পায়ের নিচের মাটি শক্ত না থাকলে বাংলাদেশে কিছু করা উচিত না, এটাকে আমি কিন্তু খুব ডিসকারেজ করি। পায়ের নিচে মাটি শক্ত আছে বলে আমি হেসে-খেলে এই ভিডিও করে আজকে আমি বিদায় নিতে পারব।
হামলার বিষয়ে সালমান বলেন, বিএনপির লোকজন যারা এ হামলা করছে, এটা তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন নিয়ে যেতে পারবে না। তোমরা স্বপ্ন দেখতে পারো না। তোমরা যত চুরি, চাঁদাবাজি করো এর থেকে বড় আর কিছু করতে পারবে না। দিস ইজ ইওর লেভেল।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আপনি একদম টেনশন করেন না। আপনার জন্য ভিডিওটা না, বাংলাদেশী মানুষের জন্য ভিডিও বাংলাদেশ।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































