Apan Desh | আপন দেশ

ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পীর ২০ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১১, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৯:১২, ১৭ জুন ২০২৬

ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পীর ২০ বছরের কারাদণ্ড

মিস্টিক্যাল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যামি-মনোনীত র‍্যাপার ও গায়ক মিস্টিক্যালকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে লুইজিয়ানার একটি আদালত। ২০২২ সালের একটি ধর্ষণ মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে সে দোষ স্বীকার করার তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১৬ জুন) এ রায় ঘোষণা করা হয়। ৫৫ বছর বয়সী মিস্টিক্যালের আসল নাম মাইকেল টাইলার।

চলতি বছরের মার্চে এ গায়ক ধর্ষণের অভিযোগে দায় স্বীকার করেন। স্থানীয় গণমাধ্যম ও আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ঘটনায় ভুক্তভোগী আদালতে জানান, টাইলার তাকে মারধর, শ্বাসরোধ এবং জোরপূর্বক ধর্ষণ করেন।  তিনি সর্বোচ্চ শাস্তির আবেদনও জানান। শুনানির আগে আদালতে টাইলার বলেন, যদি আমি সত্যিই এটা করে থাকি, তাহলে আমি সর্বোচ্চ শাস্তিরই যোগ্য।

২০২২ সালের জুলাইয়ে মাইকেল টাইলারকে গ্রেফতার করা হয়। তখন তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি ধর্ষণ, ডাকাতি, ঘরোয়া সহিংসতা, অবৈধভাবে আটকে রাখা এবং সম্পত্তি ধ্বংসের মতো একাধিক অভিযোগ আনা হয়েছিল। শুনানির ঠিক আগে তার আইনজীবীরা দোষ স্বীকারের সিদ্ধান্ত প্রত্যাহারের চেষ্টা করেন, তবে আদালত তা নাকচ করে দেয়।

আরও পড়ুন <<>> হেলিকপ্টারের সংঘর্ষে সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

এটি তার প্রথম অপরাধ নয়। এর আগেও ২০০৩ সালে যৌন নির্যাতনের মামলায় দোষ স্বীকার করে তিনি ছয় বছর কারাভোগ করেন। পরে ২০১০ সালে মুক্তি পান। ২০১৭ সালে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ ও অপহরণের অভিযোগ আনা হলেও পর্যাপ্ত প্রমাণ না থাকায় সেগুলো বাতিল হয়।

অন্যদিকে, ১৯৯০-এর দশকের শেষ দিকে ‘নো লিমিট রেকোর্ডস’এর মাধ্যমে মিস্টিক্যাল খ্যাতি অর্জন করেন এই গায়ক। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ড্যান্সার’।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement