Apan Desh | আপন দেশ

কে এই আরজিন কামাল?

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৫৯, ১০ মে ২০২৬

আপডেট: ০১:০৫, ১০ মে ২০২৬

কে এই আরজিন কামাল?

ছবি : সংগৃহীত

পশ্চিমা সংগীতের বিটের সঙ্গে বাংলা লোকগানের সুর মিশিয়ে যিনি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন, তিনি হলেন আরজিন কামাল। যুক্তরাষ্ট্রপ্রবাসী এ বাংলাদেশি শিল্পী মূলত ফোক-ফিউশন ধারার গান তৈরি করে পরিচিতি পেয়েছেন।

বিশেষ করে তার গাওয়া ‘কালা কালা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় আসেন তিনি। বাংলা লোকজ সুরের সঙ্গে আধুনিক পাশ্চাত্য সংগীতের সংমিশ্রণ শ্রোতাদের মধ্যে নতুন ধরনের আগ্রহ তৈরি করে। টিকটক, ইনস্টাগ্রাম রিলসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

সম্প্রতি ২০২৬ সালের ২১ জানুয়ারি মুক্তি পাওয়া তার নতুন গান ভালোবাসা দিবি কিনা বল নতুন করে তাকে আলোচনায় নিয়ে এসেছে। ইন্ডি-পপ ঘরানার এই গানটি আবেগঘন কথামালা ও রোবট-ভিত্তিক মিউজিক ভিডিওর কারণে দ্রুত জনপ্রিয়তা পায়।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

দীর্ঘ এক যুগ ধরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করলেও বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে তার সংযোগ অটুট রয়েছে। প্রবাসে থেকেও তিনি বাংলা লোকসংগীতকে বৈশ্বিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। নিজের লেখা ও সুর করা গান নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশেও পারফর্ম করতে আসেন।

সংগীত বিশ্লেষকদের মতে, আরজিন কামালের জনপ্রিয়তার বড় কারণ হলো—তিনি বাংলা লোকজ আবহকে আধুনিক আন্তর্জাতিক সাউন্ডের সঙ্গে এমনভাবে উপস্থাপন করেছেন, যা তরুণ শ্রোতাদের কাছেও সহজে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়