ছবি : সংগৃহীত
সকল জল্পনা-কল্পনাকে সত্যি করে অবশেষে বিয়ের খবর জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রামশা খান। অভিনেতা খুশাল খানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামশা। তবে অভিনেত্রী বিয়ের খবর নিশ্চিত করলেও কোনো ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করেননি।
এদিকে রামশা- খুশালের বিয়ের ঘোষণার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের গুঞ্জন চলছিল। যে কারণে রামশার বিয়ের ঘোষণার পরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাদের নিকাহর একটি ছবি।
ভাইরাল ওই ছবিতে দেখা যায়, পারিবারিক আবহে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিকাহ সম্পন্ন হয়েছে রামশা-খুশালের। নিকাহের দিন সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন খুশাল। অন্যদিকে রামশা হালকা পারপেল রংয়ের সালোয়ার কামিজ পরেছিলেন। মাথায় ছিল সবুজ রংয়ের বেনারসি ওড়না।
তবে নিকাহর ছবি ভাইরাল হওয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেন রামশা। তিনি জানান, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করা অনৈতিক।
আরও পড়ুন : জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা
ভক্ত ও অনুসারীদের রামশা খান নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখার আহ্বান জানান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































