Apan Desh | আপন দেশ

আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৬, ২১ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:০৬, ২১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার হতাশাজনক সংগ্রহ গড়ল বাংলাদেশ। রশিদ খানের ঘূর্ণিতে মাত্র ১৬০ রানেই গুটিয়ে গেছে টাইগাররা।

শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন আফগান এ লেগ স্পিনার।

ইনিংসের ৪২তম ওভারের প্রথম বলে রশিদের শিকার হন অভিষিক্ত আলিস আল ইসলাম। তার ব্যাটের বাইরের কানায় লেগে যাওয়া বল দুর্দান্ত দক্ষতায় তালুবন্দী করেন মোহাম্মদ নবী। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আলিস। পরের বলেই মোস্তাফিজুর রহমানকে বোল্ড করেন রশিদ। প্রথম বলেই শূন্য রানে ফেরেন বাঁহাতি এ পেসার।

আরও পড়ুন <<>> পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানোর পর সাইফ-ইমনের প্রতিরোধ

এর আগে পারভেজ হোসেন ইমন ৭০ ও সাইফ হাসান ৪১ রান করে বাংলাদেশের ইনিংস সামাল দেয়ার চেষ্টা করেছিলেন। তবে অন্যদের ব্যর্থতায় ৪১ ওভার ২ বলেই ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ।

জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ১৬১ রান। তবে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে শুধু জিতলেই চলবে না, আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে অলআউট করতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়